দেশের অবস্থা দিন দিন কোথায় যে যাচ্ছে সৃষ্টি কর্তাই জানেন। একজন বেকার ছেলে চাকরির জন্য হন্যে হয়ে ছুটাছুটি করে। এখানে সেখানে চাকরির জন্য এ্যাপ্লিকেশন করে। কিন্তু নিয়োগ পরীক্ষার ফিসের টাকার ব্যাপারে দিন দিন যে অবস্থার সৃষ্টি হচ্ছে তাতে চাকরির এ্যাপ্লিকশন করাও দুষ্কর হয়ে উঠেছে। অন্তত আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য তো বটেই। গত ৬/১/২০১২ ইং তারিখে ডুমুরিয়া উপজেলা পরিষদে একজন কম্পিউটার অপারেটর চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে ব্যাংক ড্রাফট চাওয়া হয়েছে ৩০০ টাকা সাথে আবার ১০ টাকা মূল্যের টিকিট দিয়ে ফেরত খামও পাঠাতে হবে। গ্রামে থাকি, একটা টিউশনি থেকে মাসে পাই ৩০০ টাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে তাই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল, নীরবে কাগজ খানা ফেলে দিয়ে অন্য কাজে মন দিলাম। জানিনা বিষয় টা ভাববার মত কিনা, কিন্তু এই বিজ্ঞপ্তি পড়ে যদি ১০০ জন এ্যাপ্লিকেশন করে তাহলে নিয়োগ কতৃপক্ষের কাছে পৌছে যাবে ৩০,০০০/= টাকা। ১০০ জনের একটা পরীক্ষা গ্রহণ করতে কি ৩০,০০০/= টাকা লাগে? যে পদ্ধতিতেই পরীক্ষা গ্রহন করা হোক না কেন ১০০ জনের পরীক্ষা নেওয়ার জন্য ৩০,০০০/-টাকা লাগতে পারে এটা আমার মত অনেকেই বিশ্বাস করবেন না। যারা চাকরির আশায় এ্যাপ্লিকেশনের পর এ্যাপ্লিকেশন করে করে হতাশ হচ্ছে তাদের অবস্থাটা সরকারের ঐ সব উচ্চ পদস্থ লোকজন কোনদিন ভাববে না । সরকার যতই দেশকে ডিজিটাল করার কথা বলুক না কেন যে দেশে এভাবে কোটি কোটি লোকের চোখের সামনে দিয়ে জনগনের টাকা ডাকাতি করা হয়ে সে দেশ কোনভাবেই উন্নতির পথে এগোতে পারবে না।
-
সাম্প্রতিক পোস্ট সমূহ
আর্কাইভ
ক্যাটাগরি
মেটা :








